×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৬-০৭
  • ৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 টানা তিন ম্যাচ জয়ের পর অবশেষে হারের মুখ দেখলো আবাহনী লিমিটেড। আজ বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি লিগে নিজেদের চতুর্থ ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির কাছে ৮ রানে হেরেছে আবাহনী।
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় খেলাঘর। ৪ ওভারে দলকে ৪২ রানের সূচনা এনে দেন খেলাঘরের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও রাফসান আল মাহমুদ। এরমধ্যে ১২ বলে ১৮ রান করে ফিরেন রাফসান।
এরপর মেহেদি হাসান মিরাজকে নিয়ে ৪৬ বলে ৬২ রানের জুটি গড়েন ইমতিয়াজ। ২৫ বলে ৩৩ রান করে থামেন মিরাজ। তবে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ইমতিয়াজ। ১৬তম ওভারে ব্যক্তিগত ৬৬ রানে আউট হন তিনি। তার ৪৬ বলের ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা মারেন ইমতিয়াজ।
ইমতিয়াজের হাফ-সেঞ্চুরির উপর ভর করেই ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ পায় খেলাঘর। আবাহনীর দুই স্পিনার আরাফাত সানি-মোসাদ্দেক হোসেন ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্যে শুরুটা ভালো হয়নি আবাহনীর। ৩ ওভারে ১২ রানেই ২ উইকেট হারায় তারা। ওপেনার মুনিম শাহরিয়ার ০ ও অধিনায়ক মুশফিকুর রহিম ৮ রানে আউট হন।
শুরুর ধাক্কা তৃতীয় উইকেটে সামাল দেন আরেক ওপেনার মোহাম্মদ নাইম ও নাজমুল হোসেন শান্ত। ৫৯ বলে ৮৫ রান যোগ করেন নাইম ও শান্ত। তবে ১৬ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আবাহনী।
লক্ষ্যে ডৌঁছতে শেষ ৩৩ বলে ৫২ রানের প্রয়োজন পড়ে আবাহনীর। দলের সেই প্রয়োজন মেটাতে পারেনি আবাহনীর মিডল-অর্ডার ব্যাটসম্যানরা। খেলাঘরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংএর সামনে দ্রুত রান তুলতে ব্যর্থ হন মোসাদ্দেক ও আফিফ হোসেন।
মোসাদ্দেক ১৯ বলে অপরাজিত ২১ ও আফিফ ১৮ বলে অপরাজিত ২২ রান করেন। খেলাঘরের রনি চৌধুরি-খালেদ আহমেদ ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ইমতিয়াজ।
৪ খেলায় ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট আবাহনীর। সমানসংখ্যক ম্যাচে ২টি করে জয়-হারে ৪ পয়েন্ট খেলাঘরের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat