×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২১-০৫-২৪
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য বোরো ধান সংগ্রহ সহ বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, আবহাওয়া অধিদপ্তের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ পরিণত হয়েছে।
ইয়াসের প্রভাবে আগামীকাল ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত দেশের ৩০টি জেলায় ঝড়ো হাওয়া সহ হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জেলাগুলো হলো, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ ও বগুড়া।
এ সকল জেলায় ঘূর্ণিঝড়ের ক্ষতির হাত থেকে ফসলকে রক্ষার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ব হয়ে গেলে দ্রুত সংগ্রহ, সংগ্রহ করা ফসল পরিবহন না করা গেলে মাঠে গাদা করে পলিথিন শীট দিয়ে ঢেকে রাখা, পরিপক্ব সবজি ও ফল বিশেষ করে আম ও লিচু দ্রুত সংগ্রহ, সেচ, সার ও বালাইনাশক প্রয়োগ না করা, দন্ডায়মান ফসলকে পানির স্রোত থেকে রক্ষার জন্য বোরো ধানের জমির আইল উঁচু করে দেওয়া, নিষ্কাশন নালা পরিষ্কার রাখা যাতে জমিতে পানি জমে না থাকতে পারে, খামারজাত সকল পণ্য নিরাপদ স্থানে রাখা, আখের ঝাড় বেঁধে দেওয়, কলা ও অন্যান্য উদ্যানতাত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করা, পুকুরের চারপাশ জাল দিয়ে ঘিরে দেওয়া যাতে ভারী বৃষ্টিপাতের পানিতে মাছ ভেসে না যায়, গবাদি পশু ও হাঁস-মুরগী শুকনো ও নিরাপদ জায়গায় রাখার বিষয়ে কৃষি আবহাওয়া বিষয়ক পরামর্শ দান করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat