×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৫-১১
  • ৭০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে বায়তুল মোকারমে চলতি বছরের মার্চ মাসে হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানায় করা এক মামলার সুষ্ঠু তদন্তের জন্য আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। এরপর শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে পল্টন থানার আরেক মামলায় তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। এরপর শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে আজিজুল হককে গ্রেফতার করে র‌্যাব ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat