×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৫-০৭
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ৭ মে গণতন্ত্র ও অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাজনীতি স্থায়ীকরণের জন্য তাৎপর্যপূর্ণ।
আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রূপনগর মডেল স্কুল প্রাঙ্গনে ১০০০ পরিবারকে করোনাকালীন সময়ে বস্ত্র ও খাবার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, আজকের দিনটি আমাদের সবার কাছে, বাঙালি জাতির কাছে তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা শেষে দেশে ফিরতে চাইলে এ দিন তত্ত্বাবধায়ক সরকার নামধারী সামরিক সরকার তাকে দেশে ফিরতে বাধা প্রদান করে। সেদিন বঙ্গবন্ধু কন্যাকে গুলি করে হত্যার হুমকি, গ্রেফতারের হুমকি দেওয়া হয়েছিল।
তিনি বলেন, মঈন-ফখরুদ্দিন গংরা ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তাদের রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন লাখো মানুষ বিমানবন্দরে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছিলো, স্বাগত জানিয়েছিলো। যারা শেখ হাসিনাকে আটকানোর ধৃষ্টতা দেখানোর চেষ্টা করেছিল তাদের পরাভূত করে মানুষের ভালোবাসায় শেখ হাসিনা বীরের বেশে আজকের এ দিনে দেশে ফিরে এসেছিলেন। ১৪ বছর আগের এদিনটি তাই অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সারাবিশ্ব করোনায় বিপর্যস্ত, আমরাও তার বাইরে নই। জীবনের চেয়ে বড় মূল্যবান কিছু নেই, একইসাথে জীবিকাও গুরুত্বপূর্ণ। যারা দিন আনে দিন খায় তাদের পাশে বর্তমান সরকার দাঁড়াচ্ছে। আওয়ামী লীগও দলীয়ভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে। এটাই মানবিক কার্যক্রম, এটাই আমাদের রাজনীতি। আমাদের সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে।
স্থানীয় আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল হাই হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat