×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৫-০৭
  • ৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৩ হাজার ৯১৫ জন প্রাণ হারিয়েছে। এক দিনে সর্বোচ্চ আক্রান্তের ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড। এনিয়ে ভারতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জনে দাঁড়ালো। এদিকে দেশটিতে সক্রিয় করোনা রোগির সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়ে গেছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮ টায় হাল নাগাদ করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৯১৫ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে ভারতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৩৪ হাজার ৮৩ জনে দাঁড়ালো।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় বর্তমানে দেশটি সক্রিয় রোগির সংখ্যা বেড়ে মোট ৩৬ লাখ ৪৫ হাজার ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট সংক্রমণের ১৬.৯৬ শতাংশ। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে সেরে ওঠার হার হ্রাস পেয়ে বর্তমানে ৮১.৯৫ শতাংশে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, এ পর্যন্ত ভারতে করোনাভাইরাস থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে ১ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৫১ জনে দাঁড়িয়েছে। দেশটিতে কোভিড-১৯ রোগে মৃত্যু হার ১.০৯ শতাংশ।
আইসিএমআর জানায়, ভারতে ৬ মে পর্যন্ত মোট ২৯ কোটি ৮৬ লাখ ১ হাজার ৬৯৯ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। দেশটিতে কেবলমাত্র বৃহস্পতিবার ১৮ লাখ ২৬ হাজার ৪৯০ জনের এ ভাইরাস পরীক্ষা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat