×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৪-০৩
  • ৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের আরো অবদান রাখতে হবে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিষয়টি খুবই প্রাসঙ্গিক। দেশের সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করতেও সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
প্রতিমন্ত্রী আজ অনলাইনে কেরাণীগঞ্জে ‘এসবিএফ আমান ফাউন্ডেশন হেল্থ সেন্টার (স্পেশালাইজড্ কিডনি ডায়ালাইসিস সেন্টার), কেরাণীগঞ্জ’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, বেসরকারি উদ্যোক্তা ও প্রবাসীদের সহযোগিতা পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কার্যক্রম আরো গতিশীল হবে। ২০৪১ সালের আগেই রূপকল্প-৪১ বাস্তবায়ন করে জাতিকে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়া সম্ভব হবে।
তিনি কেরাণীগঞ্জের স্বাস্থ্যসেবা পরিস্থিতি উল্লেখ করে বলেন, এখাতে একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে।
এসময় তিনি প্রবাসীদের মেধা, পরামর্শ ও প্রযুক্তি দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত সোনার বাংলা ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। এর লক্ষ্য স্বল্পখরচে কিডনি ডায়ালাইসিস সেবা, কিডনি ডিজিস এন্ড প্রিভেনশন স্ক্রিনিং প্রজেক্ট, সচেতনতামূলক অনুষ্ঠান ও চিকিৎসাসেবা প্রদান করে প্রত্যন্ত অঞ্চলের রোগীদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া।
এই লক্ষ্যে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশের ১৬টি জেলায় কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করে ডায়ালাইসিস সেবা প্রদানের মাধ্যমে বেসরকারি খাতে দেশের অন্যতম বৃহত্তর কিডনি ডায়ালাইসিস নেটওয়ার্কে পরিণত হয়েছে।
সোনার বাংলা ফাউন্ডেশন এই সেবার আওতা বৃদ্ধির জন্য কেরাণীগঞ্জে ১৭ তম ডায়ালাইসিস সেন্টার ‘এসবিএফ আমান ফাউন্ডেশন হেল্থ সেন্টার (স্পেশালাইজড্ কিডনি ডায়ালাইসিস সেন্টার), কেরাণীগঞ্জ’ স্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat