×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২১-০৪-০১
  • ৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নতুন করে শুরু হওয়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ৩ এপ্রিল থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপ এবং বিশ্বের আরো ১২টি দেশের যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করেছে।
সিভিল এভিয়েশন অথোরিটি অব বাংলাদেশ (কাব) আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
যুক্তরাজ্য বাদ দিয়ে ইউরোপ ছাড়াও বিশ্বের যে ১২টি দেশের যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হচ্ছে-আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্দান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই নিষেধাজ্ঞা ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।
এতে আরো বলা হয়, এই দেশগুলো এয়ারলাইন্স থেকে পরিচালিত যাত্রীবাহী বিমানগুলোর শুধু ট্রানজিট যাত্রীদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হবে। তবে, এর জন্য শর্ত হচ্ছে-যাত্রীদের শুধু টার্মিনাল ভবনের ভিতরেই থাকতে হবে।
কাব আরো জানায়, বাংলাদেশ ও বিশ্বব্যাপী চলমান কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ের প্রেক্ষাপট পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat