×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৪-০১
  • ৬৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার ইউরোপের টিকা দেয়ার গতির সমালোচনা করে একে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছে।
একইসঙ্গে সংস্থাটি ইউরোপে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে।
ইউরোপ বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হ্যান্স ক্লুগ এক বিবৃতিতে বলেন, মহামারি নিয়ন্ত্রণে বর্তমানে টিকা হলো সবচেয়ে ভালো উপায়। কিন্তু এই টিকা দেয়ার গতি অগ্রহণযোগ্যভাবে ধীর যা মহামারিকে দীর্ঘায়িত করবে।
তিনি আরো বলেন, উৎপাদন বাড়িয়ে ও টিকা দেয়ার বাধাগুলো কমিয়ে আমাদেরকে অবশ্যই টিকা দেয়ার গতি বাড়াতে হবে।
সংস্থাটি আরো বলছে, গত কয়েকমাসে আমরা যা দেখেছি, ইউরোপের ভাইরাস পরিস্থিতি আরো বেশি উদ্বেগজনক।
ডব্লিওএইচও আরো বলছে, পাঁচ সপ্তাহ আগেও ইউরোপে সপ্তাহে ১০ লাখেরও কম লোক সংক্রমিত হতো। এখন এ সংখ্যা ১৬ লাখে দাঁড়িয়েছে।
রাশিয়া ও মধ্য এশিয়ার কয়েকটিসহ ৫৩টি দেশ ও অঞ্চল নিয়ে ডব্লিওএইচও’র ইউরোপীয় অঞ্চল গঠিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat