×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৩-২৭
  • ৭২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলায় আজ আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০ জন যুবক ও যুবতীকে নয়লাখ ৩০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের উত্তরণ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার দুপুরে কানাইখালী পুরনো ষ্টেডিয়ামে আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ যুবঋণের চেক প্রদান করা হয়।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন-৪৩ (নাটোর ও নওগাঁ)-এর সংসদ সদস্য রতœা আহমেদ, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক জুবায়ের, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান প্রমুখ।
যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক আতিকুজ্জামান খান জানান, যুব ও যুবাদের প্রস্তাবিত প্রকল্পগুলো যাচাই-বাছাই করে সম্ভাবনাময় খাতে জনপ্রতি চল্লিশহাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত মাত্র পাঁচ শতাংশ সার্ভিস চার্জে এই ঋণ প্রদান করা হয়েছে। জেলার অন্য পাঁচটি উপজেলাতেও ঋণ বিতরণ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat