×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৩-১৬
  • ৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রতিটি ভেন্যু নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে আগামিকাল থেকে ২৬ মার্চ পর্যন্ত পাঁচ জন রাষ্ট্র ও সরকার প্রধানের বাংলাদেশ সফরকালে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অফিসার ও ফোর্সদের নির্দেশ দিয়েছেন আইজিপি।
আইজিপি আজ মঙ্গলবার বিকালে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশ দেন।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মো. মইনুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন। সভায় ডিএমপির সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়। এছাড়া, দায়িত্বে নিয়োজিত হওয়ার পূর্বে প্রত্যেক কর্মকর্তা ও সদস্যকে তাদের করণীয় সম্পর্কে পুঙ্খনাপুঙ্খ ব্রিফ করতে সকল অপারেশনাল কমান্ডারদের নির্দেশ দেন আইজিপি।
ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বলেন, যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের জন্য থাকবে সম্মানজনক স্বীকৃতি।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, আইজিপি’র নির্দেশনানুযায়ী দেশ ও জনগণেরর স্বার্থ ও সম্মানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক এ আয়োজনের নিরাপত্তা নিশ্চিতকল্পে কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন করবে না ডিএমপি। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat