×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২১-০২-২২
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারির মধ্যে শিক্ষা-প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেয়ার মতো পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা, তা পর্যালোচনা করতে আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে ব্রিফিংকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষা-প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেয়ার ব্যাপারে পরিস্থিতি পর্যালোচনা করতে ৫/৬ দিনের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসব।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, তারা প্রথমে শিক্ষা-প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেয়ার মতো পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা, তা পর্যালোচনা করবেন এবং এরপর, এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরো বলেন, ইংল্যান্ড ছাড়া ইউরোপের অন্যান্য দেশের শিক্ষা-প্রতিষ্ঠানগুলো এখন খুলে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী প্রথমে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারি এবং তারপর শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ সনাক্ত হওয়ার পর সরকার ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। এই বন্ধের মেয়াদ কয়েকবার বাড়ানো হয়। অতি-সম্প্রতি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা-প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat