×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২১-০২-০৩
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড.আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ নিয়ে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচারের জন্য কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছে সরকার।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন আজ এখানে তার দফতরে সাংবাদিকদের বলেন, ‘আমরা এই মিথ্যা খবর প্রচারের জন্য আল জাজিরার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে পারি।’
লন্ডন ও অন্যান্য স্থানে কর্মরত সক্রিয় উগ্রপন্থী ও তাদের সহযোগীদের উসকানিতে ‘অল দ্য প্রাইম মিনিস্টিার’স মেন’ শিরোনামে আল জাজিরা নিউজ চ্যানেলের গত সোমবার প্রচারিত সংবাদটি ভিত্তিহীন, মানহানিকর এবং বেপরোয়া ও নোংরা অপপ্রচার যা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশ সরকার মঙ্গলবার এটি প্রত্যাখ্যান করছে।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই প্রতিবেদনটি এক গুচ্ছ বিভ্রান্তিকর শ্লেষ আর বক্রোক্তি ছাড়া আর কিছুই নয়, যা আসলে চরমপন্থী গোষ্ঠী জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট কিছু কুখ্যাত ব্যক্তির দ্বারা পরিচালিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।
পররাষ্ট্রমন্ত্রনালয় আরো বলেছে, ঢাকা দুঃখিত যে আলজাজিরা নিজেকে বাংলাদেশে অসামান্য আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতির রেকর্ডধারী একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার লক্ষে তাদের এ হীন রাজনৈতিক চক্রান্তের হাতিয়ারে পরিণত হতে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat