×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-১৪
  • ৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকার শুধু জঙ্গিবাদই দমন করছে না, ডি-রেডিক্যালাইজেশনের মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টাও করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর র‌্যাব সদরদপ্তরে নয়জন জঙ্গির আত্মসমর্পণ উপলক্ষে ‘নব দিগন্তের পথে’ শীর্ষক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
আত্মসমর্পণ করা জঙ্গিদের মধ্যে ছয়জন জেএমবির এবং তিনজন আনসার আল ইসলামের সদস্য। তারা হচ্ছে- সিলেটের শাওন মুনতাহা ইবনে শওকত (৩৪), ডা. নুসরাত আলী জুহি (২৯), কুমিল্লার আবিদা জান্নাত আসমা (১৮), আবদুর রহমান সোহেল (২৮), চাঁদপুরের মোহাম্মদ হোসেন ওরফে হাসান গাজী (২৩), মো. সাইফুল্লাহ (৩৭), ঝিনাইদহের মো. সাইফুল ইসলাম (৩১), চুয়াডাঙ্গার মো. আবদুল্লাহ আল মামুন (২৬) ও মো. সাইদুর রহমান (২২)।
অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ একাডেমিশিয়ান, ইসলামি স্কলার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ কখনো জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন জিরো টলারেন্সের কথা।’
তিনি বলেন, আমরা কখনো দাবি করি না জঙ্গিবাদকে মূলোৎপাটন করেছি। বলেছি জঙ্গিবাদকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি।
জঙ্গিদের পুনর্বাসন সম্পর্কে তিনি বলেন, তাদের আত্মসমর্পণ করাই নয় বরং ‘ডি- রেডিক্যালাইজেশন’ অ্যান্ড ‘রিহ্যাবিলিটেশন’ এর মাধ্যমে সন্ত্রাস ও চরমপন্থার জীবন পরিত্যাগ করে শান্তি ও আলোর পথে তথা সমাজের মূলধারায় ফিরে আসবে।
তিনি বলেন, আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি। জঙ্গি দমনে অনেকখানি এগিয়ে গিয়েছি। আমরা জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনছি এবং আহ্বানও জানাচ্ছি। তারা ফিরে এলে তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে ।
আসাদুজ্জামান খান বলেন, আমরা শুধু জঙ্গিবাদ দমন করছি তাই নয়, পাশাপাশি ডি-রেডিক্যালাইজশনের মাধ্যমে তাদের ভুল পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করছি। আজ দেখছেন যারা স্বাভাবিক জীবনে ফিরছেন তাদের ট্রাক্টর, কৃষিজ উপকরণ ও নগদ টাকা দিচ্ছে র‌্যাব।
মন্ত্রী বলেন, ‘যারা বিভ্রান্ত হয়েছিল, পথ হারিয়েছিল, যারা ভুল পথে ভুল আদর্শ বুকে নিয়েছিল, তারা আজ মা-বাবার কাছে ফিরেছেন।’

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat