×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-১২-২৬
  • ৮২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উগান্ডা ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যবর্তী সীমান্ত দিয়ে যাওয়া লেক আলবার্টে নৌকা ডুবে কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার উগান্ডার কর্মকর্তারা এএফপি’কে একথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় কর্মকর্তা আশরাফ ওরোমো জানান, এ লেকের উত্তরপূর্বাঞ্চলে উগান্ডার দু’টি স্থানের মধ্যে এ নৌকাতে করে যাত্রী বহন করার সময় নৌযানটি একটি শক্তিশালী ঝড়ের কবলে পড়ে এবং পানিতে ডুবে যায়।
ওরোমো বলেন, ‘নৌকাটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিল। এদের মধ্যে ২১ জনকে জীবিত এবং ২৬ জনকে মৃতাবস্থায় উদ্ধার করা হয়েছে।’
আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সামুয়েল ওনিয়াঙ্গো এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে নেয়া বিভিন্ন পদক্ষেপ মেনে না চলার এবং আবহাওয়ার ধরণ দ্রুত পরিবর্তনের কারণে লেক আলবার্টে অনেক দুর্ঘটনা ঘটে থাকে।’
গত জুনে কঙ্গোর উত্তরপূর্বাঞ্চলে পৃথক ঘটনায় দু’টি নৌকা ডুবে ১৮ জনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat