×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-২০
  • ৮২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় ইনিংস ৩৬ রানে অলআউট হয়ে গতকাল অস্ট্রেলিয়ার কাছে দিবা-রাত্রির টেস্টে লজ্জার হার বরণ করে ভারত। ভারতের এমন ন্যাক্কারজনক হারে হতাশ পুরো ভারত। স্তম্ভিত অধিনায়ক বিরাট কোহলিও। দেশের সাবেক খেলোয়াড়রাও হতাশ। সাবেক লিটল মাস্টার সুনীল গাভাস্কার বললেন, এটা অস্ট্রেলিয়ার জন্য ভারতের পক্ষ থেকে বড় দিনের উপহার।
আগামী ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন। তাই বড় দিনের আগে অস্ট্রেলিয়াকে টেস্ট জয় উপহার দিলো ভারত। বড় দিনের আগে ৮ উইকেটের দুর্দান্ত জয়, অস্ট্রেলিয়াকে আনন্দের মাত্রা এখন বহুগুনে।
গাভাস্কার বলেন, ‘এমন জয় যেকোন দলের জন্য বড় অর্জন। প্রতিপক্ষকে ৩৬ রানে অলআউট করে দেয়াও বড় অর্জন অস্ট্রেলিয়ার জন্য। তাই বড় দিনের আগে দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এক কথায় বলতে গেলে অস্ট্রেলিয়াকে ভারতের উপহার এটা।’
ভারতের হারের চেয়ে, ৩৬ রানে অলআউটকে মেনে নিতে পারছেন না গাভাস্কার। তিনি বলেন, ‘৩৬ রানে শেষ হয়ে যাওয়া দেখতে ভাল লাগে না। যে কোনও দল যদি তাদের ইতিহাসে সব থেকে কম রানে অল-আউট হয়ে যায়, তা হলে সেটা দেখতে কখনওই ভাল লাগে না। তবে যে কোনও দলই যদি এই অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণের বিপক্ষে খেলতো, তবে তারা অল্প রানে গুটিয়ে যেত। হয়তো ভারতের মত ৩৬ রানে আউট হতো না, ৮০-৯০ রানে আউট হতো।’
অস্ট্রেলিয়ার বোলারদের প্রশংসা করে গাভাস্কার বলেন, ‘হ্যাজেলউড, কামিন্স-স্টার্করা যেভাবে বল করেছে, তা ছিলো দুর্দান্ত। শুরুর দিকে স্টার্কের তিন ওভারের স্পেল খেলা সত্যিই কঠিন ছিল। এমন বোলিংএর সামনে ছন্দপতন ঘটতেই পারে, তবে এভাবে আত্মসমর্পন করবে ভারতের ব্যাটিং লাইন-আপ, তা ভাবা যায় না।’
সিরিজের বাকী টেস্টগুলোতে ভারতের কাছ থেকে ভালো কিছু আশা করছেন গাভাস্কার। তবে কোহলির না থাকাটা ভোগাবে বলে জানান তিনি, ‘প্রথম টেস্টের প্রথম দু’দিন দারুন খেলেছে ভারত। পরের টেস্টগুলোতেও ভালো খেলবে বলে আমি আশাবাদি। তবে অধিনায়ক বিরাট কোহলির না থাকাটা, ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে।’
আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat