×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-১৮
  • ৭৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় আগামী ১৬ জানুয়ারি, ২০২১ পর্যন্ত দেশের সব ধরনের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে ।
করোনা ভাইরাসের সংক্রামণ এড়াতে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আবারো বাড়লো।
আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা এই সময়ে নিজেদের এবং অন্যদের করোনা ভাইরাস থেকে সুরক্ষার লক্ষ্যে নিজ নিজ বাসায় অবস্থান করবে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনা ও অনুশাসনগুলো শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের সুরক্ষায় শিক্ষকরা অভিভাবকদের সাথে যোগাযোগ করবেন।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে দফায় দফায় চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে এই ছুটি ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত আবারো বাড়ানো হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat