×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-১২-১১
  • ৭১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৩ এবং নারী ছয়জন। ফলে এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৯৮৬ জনে।
একই সময়ে নতুন রোগী শনাক্ত হন আরও এক হাজার ৮৮৪ জন। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৮৭ হাজার ৮৪৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রোগী সুস্থ হয়েছেন তিন হাজার ৮৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ চার লাখ ১৪ হাজার ৩১৮ জন।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬৪৪টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৩২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ৪৪ হাজার ২৫২ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৫৭ শতাংশ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৯৩ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মোট মৃত ৬ হাজার ৯৮৬ জনের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৩৩৯ (৭৬ দশমিক ৪২ শতাংশ) এবং নারী এক হাজার ৬৪৭জন (২৩ দশমিক ৫৮ শতাংশ)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat