×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-১২-০৬
  • ৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুরের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে দুর্বৃত্তরা এ ভাষ্কর্যে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় পৌর সচিব কামাল উদ্দিন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছে।
আজ রোববার বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসন সভা কক্ষে বঙ্গবন্ধু ভাষ্কর্য নিরাপত্তাজনিত বিষয় নিয়ে এক জরুরী বৈঠকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামকে আহবায়ক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফরহাদ হোসেন ও গণপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইলসামকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রেরণ করার জন্য নিদের্শ দেয়া হয়েছে।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় পুলিশ, র‌্যাব, এনএসআই এবং জেলার শীর্ষ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বাসসকে জানিয়েছেন, সিসি টিভির ফুটেজ দেখে হামলাকারী শণাক্ত করা হয়েছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।
এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সংগঠন পৃথক-পৃথক ভাবে মিছিল, প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে। আজ বিকেল সাড়ে ৩টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat