×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-০৪
  • ৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইয়াসির আলির হাফ-সেঞ্চুরি ও আকবর আলির মারমুখী ব্যাটিংয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ১২তম ম্যাচে মিনিস্টার রাজশাহীর বিপক্ষে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৫ রান করেছে বেক্সিমকো ঢাকা। ইয়াসির ৩৯ বলে ৬৭ ও আকবর ২৩ বলে অপরাজিত ৪৫ রান করেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে মিনিস্টার রাজশাহী। ব্যাট হাতে ব্যর্থ হন ঢাকার দুই ওপেনার নাইম হাসান ও মোহাম্মদ নাইম। নাইম হাসান ১ ও মোহাম্মদ নাইম ৯ রান করে ফিরেন। দুই ওপেনারের পর ব্যর্থ হয়েছেন চার নম্বরে নামা তানজিদ হাসানও। ২ রানে তানজিদ আউট হলে ৪৮ রানেই ৩ উইকেট হারায় ঢাকা।
তবে তিন নম্বরে নামা অধিনায়ক মুশফিকুর রহিম দ্রুত রান তোলার চেষ্টা করেছেন। সফল হতে না পারলেও দলের রানের চাকা সচল রেখেছিলেন তিনি। শেষ পর্যন্ত ২৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩৭ রান করেন মুশফিক।
দলীয় ৬৪ রানে মুশফিক বিদায় নিলে জুটি বাঁধেন ইয়াসির ও আকবর। তখন ইনিংসের ৫৯ বল বাকী ছিলো। রাজশাহীর বোলারদের তুলোধুনো করে ইয়াসির-আকবর জুটি ৫৪ বল খেলে ১০০ রান যোগ করেন।
৯টি চার ও ১টি ছক্কায় নিজের মারমুখী ইনিংসটি সাজান ইয়াসির। তবে ইনিংসের শেষ পর্যন্ত খেলেছেন আকবর। দলকে ১৭৫ রানের সংগ্রহ এনে দিতে মহাগুরুত্বপুর্ন অবদান রাখেন যুব বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর। ৩টি চার ও ২টি ছক্কা হাকান তিন। রাজশাহীর পক্ষে ২টি উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর :
বেক্সিমকো ঢাকা : ১৭৫/৫, ২০ ওভার (ইয়াসির ৬৭, আকবর ৪৫*, মুকিদুল ২/৩৮)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat