×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-১২-০৩
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সুইডিশ বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড)-এ বিনিয়োগের জন্য আহ্বান জানিয়ে বলেছেন, এখানে ব্যবসা করার অনেক সুযোগ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছি। আমরা সেখানে অনুকূল পরিবেশ এবং সুযোগ সৃষ্টি করেছি। কাজেই সুইডেন এখানে বিনিয়োগ করতে পারে।’
সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিনডে প্রধানমন্ত্রীর সঙ্গে আজ গণভবনে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
শেখ হাসিনা বাংলাদেশ এবং সুইডেনের কূটনেতিক সম্পর্ককে ‘ঐতিহাসিক’ আখ্যায়িত করে বলেন, সুইডেন ১৯৭১ সাল থেকেই বাংলাদেশকে ঋণ সুবিধা প্রদান করে আসছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
প্রধানমন্ত্রী আলোচনায় বিগত ১২ বছরে দেশের উন্নয়নে তাঁর সরকার গৃহীত পদক্ষেপসমূহের উল্লেখযোগ্য অংশ তুলে ধরেন। যারমধ্যে রয়েছে সামাজিক নিরাপত্তাবলয়ের কর্মসূচি, যেটি দেশের দারিদ্র বিমোচন এবং নারীর ক্ষমতায়নের বিশেষ ভূমিকা পালন করছে।
জলবায়ু পরিবর্তন মোকাবেলার ব্যবস্থার প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাঁর সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব কার্যকরভাবে মোকাবেলা করছে।
প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ সংকটের কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি হ্রাস পেয়েছে, যদিও তাঁর সরকার পরিস্থিতি কাটিয়ে উঠার চেষ্টা করছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিভিন্ন দেশ থেকে আদেশ বাতিলের কারণে বাংলাদেশে তৈরী পোষাক শিল্প’র উৎপাদন হ্রাস পেয়েছে, উল্লেখ করে প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারী উদ্ভূত দুঃসময়েও কোন ক্রয়াদেশ বাতিল না করার জন্য সুইডেনকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে তাঁর সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেনের সঙ্গে টেলিফোন আলাপ এবং সুইডিশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর প্রসঙ্গ উত্থাপন করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ তাঁর জনগণের জন্য ইতোমধ্যেই কোভিড-১৯ এর ভ্যাকসিন সংগ্রহে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
স্ইুডিশ রাষ্ট্রদূত আলেকজাদ্রা বার্গ ভন লিনডে উল্লেখ করেন, সুইডেন অনেকগুলো সবুজ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির উন্নয়নসাধন করেছে এবং বাংলাদেশকে সেগুলো ব্যবহারেও তিনি অনুরোধ জানান।
তিনি আরো বলেন, সুইডেন জেন্ডার সহিংসতা এবং মানবাধিকার সম্পর্কিত বিষয়ে বাংলাদেশের সাথে আরও নিবিড়ভাবে কাজ করতে চায়।
রাষ্ট্রদূত নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কিত বিষয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং তাঁকে দায়িত্ব পালনকালে সবরকম সহযোগিতার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat