×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-০১
  • ৭৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় লেকসহ রমনা পার্কের সার্বিক সৌন্দর্য বৃদ্ধিকরণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
সভায় কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নারায়ণ চন্দ্র চন্দ, মোঃ জিল্লুল হাকিম, মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান এবং জোহরা আলাউদ্দিন অংশগ্রহণ করেন।
সভার শুরুতে ডিসেম্বর মাসকে বিজয়ের ও গৌরবের মাস উল্লেখ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সদস্য এবং মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
সভায় গণপূর্ত অধিদপ্তর, রাজউক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং নগর উন্নয়ন অধিদপ্তর এর চলমান প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় ঢাকাস্থ রমনা পার্কের অবকাঠামোগত উন্নয়ন এবং রমনা লেকসহ সার্বিক সৌন্দর্য বৃদ্ধিকরণ প্রকল্পের পূর্বের নকশা নিয়ে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়।
পাশাপাশি শিশু পার্কের আধুনিকায়ন এবং পার্ক এলাকায় মসজিদ বাদে নকশা বহির্ভূত সকল স্থাপনা, জরাজীর্ণ ভবন ও রেস্টুরেন্ট ভেঙ্গে কফিশপ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সভায় চট্টগ্রামসহ হালিশহর হাউজিং এস্টেটের এ ব্লকে অত্যাধুনিক এনএইচএ মাল্টিপারপাস টাওয়ার নির্মাণ প্রকল্পের কাজের গতি বৃদ্ধির সুপারিশ করা হয়।
কমিটি ঢাকার মিরপুরে আবাসিক ফ্ল্যাট ‘স্বপ্ননগর আবাসিক প্রকল্প ১’ ও ‘স্বপ্ননগর আবাসিক প্রকল্প ২’ এবং উত্তরার ৩য় ফেজে ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন এবং মিরপুরে বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক নতুন প্রকল্প গ্রহণের সুপারিশ করে।
সভায় রাজশাহীর আরডিএ মার্কেট ভেঙ্গে নতুন করে নির্মাণের জন্য সিটি করপোরেশনের সাথে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সভায় গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্পের ব্যয় কমানোর জন্য বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেয়ার পরামর্শ দেয়া হয়।
সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, রাজউকের চেয়ারম্যানসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat