×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-১১-৩০
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সশস্ত্র বাহিনী বিভাগের নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ওয়াকার-উজ-জামানকে আজ বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে লেফটেন্যান্ট জেনারেল পদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেয়া হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মশিহুজ্জামান সেরনিয়াবাত ওয়াকার-উজ-জামানকে ব্যাজটি পরিয়ে দেন।’
তিনি আরো বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নতুন পিএসও’র তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অব. তারিক আহমেদ সিদ্দিক এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের পক্ষ থেকে আর্মি কোয়ার্টারমাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. শামসুল হক উপস্থিত ছিলেন।
এর আগে, সরকার সেনা সদরদপ্তরের সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকার-উজ-জামানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদন্নোতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও করা হয়। পিএসও হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় আজ ৩০ নভেম্বর থেকে তার এই নতুন নিয়োগ কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat