×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ৯০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফুটবলের ইশ্বর ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। দুই সপ্তাহ আগে মস্তিস্কে অস্ত্রোপচার হয়েছিল তার। হাসপাতাল ছেড়ে ফিরেছিলেন নিজ বাড়িতে।

ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান ১৯৮৬ সালে। খেলেছেন বোকা জুনিয়র্স, নাপোলি ও বার্সেলোনায়। ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে ছিটকে দেওয়ার পথে তার বিতর্কিত ‘ঈশ্বরের হাত’ দিয়ে গোল করেন তিনি।

আর্জেন্টাইন নিউজ আউটলেট ক্লারিন বুধবার বাংলাদেশ সময় রাতে ব্রেকিং নিউজ দেয়। ম্যারাডোনার মৃত্যু খবর প্রকাশের পর তা বিশ্বে আলোড়ন তোলে।

মস্তিষ্কে অস্ত্রোপচারের ৮ দিন পর গত ১১ নভেম্বর হাসপাতাল ছাড়েন ম্যারাডোনা। বুধবার সন্ধ্যা ৬টার দিকে বেসরকারি ওলিভোস ক্লিনিক থেকে তাকে বাড়িতে ফেরানো হয়। ওই সময় তাকে একনজর দেখার জন্য অগণিত দর্শক ভিড় করে এবং তারা ছবি তোলে।

তাকে বহনকারী অ্যাম্বুলেন্সের পেছন পেছন ছুটতে থাকেন আর্জেন্টাইন টিভি সাংবাদিকরা। তার আইনজীবী মাতিয়াস মোরলাহাস বলেন, অ্যালকোহল আসক্তি কাটানোর জন্য চিকিৎসা চলছিল। বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা সম্প্রতি স্বদেশী ক্লাব জিমন্যাসিয়ার কোচ হন।

গত কয়েক বছর ধরে স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন ম্যারাডোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের পাকস্থলীর অভ্যন্তরে রক্তক্ষরণের কারণে ভর্তি করা হয় হাসপাতালে, ঘটনাটি ২০১৯ সালের জানুয়ারিতে। ২০১৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার ম্যাচে অসুস্থবোধ করায় খেলা শেষ পর্যন্ত দেখতে পারেননি তিনি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat