×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আজ অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে নগরীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে।
ডিএনসিসি’র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মোহাম্মদপুর সলিম উল্লাহ রোডের ৭/৫ হোল্ডিংয়ের সামনে ফুটপাতে নির্মিত একটি স্টিল র‌্যাম্প অপসারণ করা হয়। বাসার মালিককে ইতোপূর্বে দুই বার নোটিস দেয়া হয়েছিল। কিন্তু তিনি কোন ব্যবস্থা নেননি। অবশেষে আজ এটি অপসারণ করা হয়। এছাড়া মোহাম্মদপুর টাউন হল মার্কেটের তিনটি দোকানের বাড়তি শাটার অপসারণ করা হয়েছে। রাস্তা থেকে প্রায় ২০টি কংক্রিটের র‌্যাম্প অপসারণ করা হয়েছে। এছাড়া শহিদ পার্ক খেলার মাঠের ১টি গেট বন্ধ রেখে সামনে নির্মিত আসবাবপত্রের দোকান অপসারণ করে গেট উন্মুক্ত করা হয়েছে।
মাস্ক পরিধান নিশ্চিতকল্পে আজ উত্তরায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৬) সাজিয়া আফরিনের নেতৃত্বে উত্তরা সেক্টর ১১ এবং ১২ এর সোনারগাঁও জনপথ এবং শাহ মখদুম রোডে করোনা ভাইরাসের প্রকোপ মোকাবিলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পথচারী ফুটপাত, দোকান এবং গণপরিবহনে চলাচলকারী, চালক ও যাত্রীদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানের বিষয়ে সচেতন করা হয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৭০টি মাস্ক বিতরণ করা হয়। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ৮টি মামলায় ১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া মাস্ক পরিধান নিশ্চিতকল্পে আজ মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) আবদুল্লাহ আল বাকী এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পথচারী ফুটপাত, দোকান এবং গণপরিবহনে চলাচলকারী, চালক ও যাত্রীদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানের বিষয়ে সচেতন করা হয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৫০টি মাস্ক বিতরণ করা হয়। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ৪ ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat