×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-১২
  • ৭৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ‘ভোট সব জায়গায় শান্তিপূর্ণভাবেই হয়েছে। কোথাও কোনো খারাপ খবর পাইনি। গণমাধ্যমেও দেখিনি যে, ভোটকেন্দ্রে গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে বা ভোটকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে, এ ধরনের কোনো ঘটনা দেখিনি। বিএনপির অভিযোগ জেনারেল।’
আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সচিব এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সিরাজগঞ্জ থেকে বিকাল ৪টার দিকে আমাকে যেটা জানিয়েছে, তাতে ৪৫ থেকে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে তারা মনে করছেন।’
এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে দলের চার সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে দেখা করে নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ করেন।
বৈঠকে ইসির পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম ও ইসি সচিব মো. আলমগীর অংশ নেন।
বিএনপি প্রতিনিধি দলের অভিযোগের বিষয়ে সচিব বলেন, ‘তাদের এটা জেনারেল অভিযোগ। তারা এটা সবসময় বলে আসেন যে, তাদের এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি, বাসায় গিয়ে ভয় দেখায়, বের হলে ধরে নিয়ে যায়- এ ধরনের। তবে তারা সুনির্দিষ্ট অভিযোগ করতে পারেননি। অভিযোগের পক্ষে কোন প্রমান দেখাতে পারেনি। প্রমান পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘বিএনপিকে কমিশন বলেছে, প্রমাণ দেন, যদি বাতিল করার মতো হয় তাহলে আমরা ভোট বাতিল করব। কিন্তু প্রমাণ না দিতে পারলে তো বাতিল করার সুযোগ নেই। আমাদের কাছে যে তথ্য, তাতে এ ধরনের ঘটনা আমাদের কাছে আসেনি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat