×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ৮৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত অথবা প্রস্তাবনা নেয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান ।
আজ বুধবার উপাচার্যের কার্যালয়ে এডুকেশন রিপোটার্স এসাসিয়েশন,বাংলাদেশ (ইরাব) এর ২০২০-২১ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন,‘ডিনস কমিটির সভার রেজুলেশনে ‘চ’ ইউনিট তথা চারুকলা অনুষদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে; এর সুফল পাবে শিক্ষার্থীরা।’
তিনি বলেন, ইউনিট কমানোর আলোচনা ২০১৮ সাল থেকে চলছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত পর্যালোচনার মধ্যে এই বিষয়টি ছিল। কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ধরন প্রায় একই। ডিনরা একই ধরনের প্রশ্নে দুটি পরীক্ষায় দ্বিমত দিয়েছেন। মূলত সার্বিক দিক বিবেচনায় শিক্ষার্থীদের হয়রানি কমাতে পরীক্ষা কমানোর দিকে যাচ্ছি বলেও উল্লেখ করেন তিনি।
এসময়ে ইরাবের নতুন কমিটিতে সভাপতি দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ ও সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠের সিনিয়র রির্পোটার শরীফুল আলম সুমনসহ নব নির্বাচিত নেতৃবৃন্দ এবং শিক্ষা বিটের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ২০২১-২২শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিট এবং চারুকলা অনুষদের ‘চ’ ইউনিট উঠিয়ে দেয়া এবং ৩ ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়ার প্রস্তাব করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat