×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ৭৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ওয়ানডে ও টি-টুয়েন্টির পর এবার পাকিস্তান টেস্ট অধিনাযকত্বও পেলেন বাবর আজম। আজহার আলীকে সরিয়ে বাবরের হাতে টেস্ট দলের দায়িত্বও তুলে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন ক্রিকেটের তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাবর।
২০১৯ সালে ইংল্যান্ডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটের অধিনায়ক হারান সরফরাজ আহমেদ। তার পরিবর্তে টেস্ট দলের অধিনায়কত্ব পান আজহার। আর ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক বাবর।
গত নভেম্বর থেকে আজহারের অধীনে ৮টি টেস্ট খেলেছে পাকিস্তান। জয় পেয়েছে মাত্র দু’টি, হেরেছে তিনটি, ড্র হয়েছে ৩টি। দু’টি জয় যথাক্রমে বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে।
তাই আগামী মাসে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে টেস্ট অধিনায়কত্ব পরিবর্তনের গুঞ্জন উঠেছিলো পাকিস্তান জুড়ে। সেটিই শেষ পর্যন্ত সত্যি হলো। আজহারকে সরিয়ে পাকিস্তান টেস্ট দলের ৩৩তম অধিনায়ক হলেন বাবর।
নতুন অধিনায়ক হিসেবে বাবরের নাম ঘোষণা করেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। তিনি বলেন, ‘খুব অল্প বয়সেই নেতা হিসেবে নিজের জাত চিনিয়েছে বাবর। গত বছর তাকে সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব দেয়া হয়েছে। পারফরমেন্সের ধারাবাহিকতা এবং নেতৃত্বগুণ বিবেচনায় সে প্রমাণ করেছে, আরো বড় দায়িত্ব নিতেও প্রস্তুত। তাই তাকে টেস্ট দলেরও অধিনায়কত্ব দেয়া হয়েছে। এখন তিন ফরম্যাটের অধিনায়ক বাবর। আমরা আশা করছি পাকিস্তানকে তিন ফরম্যাটেই সাফল্য এনে দিতে সক্ষম হবে বাবর।’
নিউজিল্যান্ড সফরে টেস্ট দিয়ে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে বাবরের। ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান। তার আগে ১৮ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat