×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৪-০৮
  • ১০৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইনটেনসিভ কেয়ারে তৃতীয় দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী

 করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার তৃতীয় দিনের মতো ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন।
জুনিয়র স্বাস্থ্য মন্ত্রী এডওয়ার্ড আরগার স্কাই নিউজকে বলেছেন, প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।
এর আগে সরকারের দায়িত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী ডোমেনিক রাব বলেছেন, ‘তিনি একজন যোদ্ধা। তিনি ফিরে আসবেন।’
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, তার অবস্থা স্থিতিশীল। তিনি ইনটেনসিভ কেয়ারে নিবিড় পর্যবেক্ষণে আছেন।
এর আগে তিনি জানিয়েছিলেন, ৫৫ বছর বয়সী জনসন স্বল্পমাত্রার অক্সিজেন চিকিৎসা নিচ্ছেন। তিনি অন্য কোন সহায়তা ছাড়াই নিঃশ্বাস নিতে পারছেন। তার ভেন্টিলেটরের কোন প্রয়োজন নেই।
করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিন পরও জনসনের শরীরে ভাইরাসের উপসর্গ থেকে যাওয়ায় রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় তাকে ইনটেনসিভ কেয়ারে স্থানান্তর করা হয়।
জাতীয় জরুরি পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে ইনটেনসিভ কেয়ারে স্থানান্তর একটি নজিরবিহীন ঘটনা।
গত জুলাইয়ে দায়িত্ব নেয়া জনসনের অন্য কোন শারিরীক সমস্যা নেই।
এদিকে তার অন্তঃসত্তা বান্ধবী ক্যারি সিমন্ডসকে ডাউনিং স্ট্রিট থেকে সরিয়ে নেয়া হয়েছে।
ক্যারির করোনার উপসর্গ থাকার কারণে অন্যান্য স্টাফ অসুস্থ হয়ে পড়ছিল।
উল্লেখ্য, ব্রিটেনে ৫৫ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬,২০০ জন। মঙ্গলবার দেশটিতে মারা গেছে ৭৮৬ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat