×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৪-০৭
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউইয়র্কে শাটডাউনের মেয়াদ বাড়লো

প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে নিউইয়র্কের গভর্ণর এন্ড্রু কওমো সোমবার শাটডাউনের সময়সীমা ২৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন।
তিনি বলেন, কোভিড-১৯ এ মৃত্যুর হার গত দু’দিনে কার্যকরভাবে কমলেও স্কুল ও বিনা দরকারি ব্যবসায়ী কার্যক্রম অবশ্যই ২৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
সাংবাদিকদের তিনি আরো বলেন, এখন ঢিলেমি করার সময় নয়। সামাজিক দূরতের¡ নিয়ম না মানলে জরিমানা ৫শ’ ডলার থেকে এক হাজার ডলার করা হবে বলেও তিনি জানান।
সোমবার সকাল পর্যন্ত আমেরিকায় করোনাভাইরাসের মূল কেন্দ্র নিউইয়র্কে ৪,৭৫৮ জন মারা গেছে। রোববার থেকে এ সংখ্যা ৫৯৯ বেশি।
শনিবার নিউইয়র্কে কেবলমাত্র একদিনে ৬৩০ জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছিল যা ছিল করোনা ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ।
কওমো বলেন, এরপর থেকে প্রতিদিনের মৃুত্যর সংখ্যা কমে আসলেও এই অঙ্গরাজ্য সম্ভবত সংকটের সর্বোচ্চ চূড়ায় রয়েছে।
তিনি বলেন, তাই বিধিনিষেধ শিথিল করা ভুল হবে।
জন হপকিন্স ইউনিভার্সিটির মতে, যক্তরাষ্ট্রজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ৩৩৯,০০০ জন।
কওমো বলেন, এর মধ্যে নিউইয়র্কে আক্রান্ত হয়েছে ১,৩১,০০০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat