×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৩-৩১
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হ্যারি ও মেগান রাজপরিবার ছাড়ছেন

 প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান ব্রিটিশ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছেন।
তারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিায় তাদের বিতর্কিত নতুন জীবন শুরু করেছেন। এর আগে জানুয়ারিতে তারা রাজপরিবার ছাড়ার এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
তাদের এই সিদ্ধান্তের অর্থ তারা আর রাণী দ্বিতীয় এলিজাবেথের পক্ষে কোন দায়িত্ব পালন করবেন না।
তাদের এই সিদ্ধান্তে তখন রাজপরিবারে ব্যাপক তোলপাড় শুরু হয়। রাজপরিবার ছাড়ার ঘোষণার পর ৯৩ বছর বয়সী রাণী তার বড় ছেলে প্রিন্স চার্লস ও তার দুই সন্তান প্রিন্স উইলিয়াম ও হ্যারির সাথে জরুরি বৈঠক করেন। বৈঠকে হ্যারি-মেগানের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানানো হয়। তবে বলা হয় তারা আর রাজকীয় উপাধি ব্যবহার করতে পারবে না।
উল্লেখ্য, হ্যারি ও মেগানের রাজপরিবার ছাড়াকে ব্রিটিশ সংবাদমাধ্যমে ‘মেক্সিট’ হিসেবে বর্ণনা করা হচ্ছে।
এদিকে এই দম্পতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোন উষ্ণ অর্ভ্যত্থনা পাচ্ছেন না। ট্রাম্প বলেছেন, তিনি রাণী এলিজাবেথ ও ব্রিটেনের মহান বন্ধু। কিন্তু মার্কিন করদাতারা হ্যারি মেগানের নিরাপত্তার অর্থ যোগান দেবে না।
রোববার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, এটা তাদেরকেই বহন করতে হবে।
এর প্রতিক্রিয়ায় ওই দম্পতির নারী মুখপাত্র বলেছেন, নিরাপত্তার অর্থ যোগাতে মার্কিন সরকারকে কোন কিছু বলার পরিকল্পনা তাদের নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat