×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৩-২৩
  • ৩৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার

করোনাভাইরাস বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করায়, সরকার আজ মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসাবে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। কাঁচাবাজার, মুদি দোকান, হাসপাতাল, ফার্মেসী এবং অন্যান্য জরুরী পরিসেবাগুলো ছুটির আওতার বাইরে থাকায় এগুলো খোলা থাকবে।
সরকার ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। এরমধ্যে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং ২৭ এবং ২৮ মার্চ এবং ৩ এবং ৪ এপ্রিল সরকারি ছুটি এরসঙ্গে যুক্ত হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
ছুটি ঘোষণার পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে তাঁরা বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকের পর ১০টি নির্দেশনার একটি সেট প্রস্তুত করেছেন।
করোনা ভাইরাসের বিস্তার রোধে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কাজেই জনগণকে অনুরোধ করা যাচ্ছে তাঁরা যেন জরুরী প্রয়োজন যেমন- খাদ্য সামগ্রি ক্রয়, ওষুধ কেনা, চিকিৎসাসেবা গ্রহণ এবং মৃতদেহ সৎকার ব্যতীত বাড়ির বাইরে বের না হন।’
কেবিনেট সচিব বলেন, যদি কোন দপ্তরের কোন জরুরী কাজের প্রয়োজন হয় তবে তা অনলাইনের মাধ্যমে (ছুটির দিনগুলোতে) করতে পারে। যারা তাদের অফিস খোলা রাখাটা প্রয়োজনীয় মনে করবেন তারা কেবলমাত্র সরকারি অফিসের সময়ে এটা করতে পারবেন। তবে, জনগণের প্রয়োজনীয়তা মেনে সীমিত আকারে ব্যাংকগুলো খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক (বিবি) প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।করোনাভাইরাস বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করায়, সরকার আজ মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসাবে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। কাঁচাবাজার, মুদি দোকান, হাসপাতাল, ফার্মেসী এবং অন্যান্য জরুরী পরিসেবাগুলো ছুটির আওতার বাইরে থাকায় এগুলো খোলা থাকবে।
সরকার ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। এরমধ্যে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং ২৭ এবং ২৮ মার্চ এবং ৩ এবং ৪ এপ্রিল সরকারি ছুটি এরসঙ্গে যুক্ত হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
ছুটি ঘোষণার পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে তাঁরা বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকের পর ১০টি নির্দেশনার একটি সেট প্রস্তুত করেছেন।
করোনা ভাইরাসের বিস্তার রোধে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কাজেই জনগণকে অনুরোধ করা যাচ্ছে তাঁরা যেন জরুরী প্রয়োজন যেমন- খাদ্য সামগ্রি ক্রয়, ওষুধ কেনা, চিকিৎসাসেবা গ্রহণ এবং মৃতদেহ সৎকার ব্যতীত বাড়ির বাইরে বের না হন।’
কেবিনেট সচিব বলেন, যদি কোন দপ্তরের কোন জরুরী কাজের প্রয়োজন হয় তবে তা অনলাইনের মাধ্যমে (ছুটির দিনগুলোতে) করতে পারে। যারা তাদের অফিস খোলা রাখাটা প্রয়োজনীয় মনে করবেন তারা কেবলমাত্র সরকারি অফিসের সময়ে এটা করতে পারবেন। তবে, জনগণের প্রয়োজনীয়তা মেনে সীমিত আকারে ব্যাংকগুলো খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক (বিবি) প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat