×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৩-২০
  • ৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনায় আরো সংকুচিত চট্টগ্রামের আকাশপথ

করোনাভাইরাসের কারণে চট্টগ্রামের আকাশপথ আরো সংকুচিত হয়ে এসেছে। শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল একেবারেই কমে গেছে। তবে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারওয়ার-ই-জামান আজ দুপুরে বাসস’কে জানান, শুক্রবার সকাল ১০ টায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট শাহ আমানতে অবতরণ করে এবং ১১ টায় চট্টগ্রাম ছেড়ে যায়। চট্টগ্রাম থেকে কলকাতা, চেন্নাই ও মধ্যপ্রাচ্যের ৭টিসহ মোট ৯টি গন্তব্যে ফ্লাইট ছিল। এর মধ্যে শুধুমাত্র দুবাই-এর ফ্লাইটটি এসেছে এবং নির্ধারিত সময়ে চট্টগ্রাম ছেড়ে গেছে। রাত ৮ টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট আসার কথা রয়েছে। বিকেল ৪ টায় সেটি আকাশে উড্ডয়নের পর আমরা জানতে পারবো ফ্লাইটটি চট্টগ্রাম আসছে কি-না।
তিনি বলেন, চট্টগ্রাম বিমানবন্দরে যেসব বিমান চলাচল করে করোনার প্রভাবে তার মধ্যে ফ্লাই দুবাই ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত তাদের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে। সালাম এয়ার ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার বিষয়টি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। বিমান বাংলাদেশ ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত তাদের সকল ফ্লাইট বাতিল করেছে। ইউএস বাংলা ১৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত তাদের বিমান চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছে। রিজেন্ট এয়ারওয়েজ ১৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ফ্লাইট বন্ধ রেখেছে। ইতিহাদ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের সকল ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। তবে এয়ার এরাবিয়া তাদের ফ্লাইটের শিডিউল দিয়ে রেখেছে। তারা আগের দিন প্রতিটি ফ্লাইটের বিষয়ে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষকে জানাবে বলে বলেছে। ভারতের কলকাতা ও চেন্নাই রুটে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।
তিনি আরো বলেন, তবে অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইটগুলো যথারীতি চলাচল করছে। তবে প্রত্যেক ফ্লাইটেই যাত্রী অন্য সময়ের তুলনায় কম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat