×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৩-১৯
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ভারত জুড়ে ‘জনতা কারফিউ’ ডাকলেন মোদি

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ভারত জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। এ অবস্থায় ‘জনতা কারফিউ’- এর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রবিবার ২২ মার্চ সকাল ৭ থেকে রাত ৯টা পর্যন্ত ভারতে সবাইকে জনতা কারফিউ পালন করতে বলেছেন মোদি।তিনি বলেন, ‘ওইদিন কোনও নাগরিক ঘরের বাইরে বের হবেন না। রাস্তায় যাবেন না। এলাকায় কারও সঙ্গে মিশবেন না। নিজের ঘরেই থাকুন। তবে অতি জরুরি ক্ষেত্রে বাইরে বেরোতে পারবেন। সাধারণ নাগরিকরা আত্মসংযমের কর্তব্য পালন করুন।’‘জনতা কারফিউ’ কেন? তার ব্যাখ্যায় নরেন্দ্র মোদী বলেন, ‘২২ মার্চ জনতা কারফিউয়ের সাফল্য ও অভিজ্ঞতা আমাদের আসন্ন চ্যালেঞ্জে মোকাবিলার পাথেয় হবে। এজন্য রাজ্য সরকারগুলিকে নেতৃত্ব দিতে অনুরোধ করছি। এনসিসি, এনএসএস কয়েকটি যুব সংগঠন, খেলাধুলার সংগঠনগুলি এগিয়ে আসুন। সবার কাছে রবিবার জনতা কারফিউ সফল করার আবেদন করছি।’আগামী কয়েক বছর ৬০ থেকে ৬৫ বছর বয়সীদের ঘরে থাকার আবেদনও জানিয়েছেন তিনি। দেশবাসীকে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। আমাকে কয়েক সপ্তাহ সময় দিন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat