×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৩-১৮
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনার কারণে প্রয়োজনে আন্তঃজেলা যাত্রীবাহী যান চলাচল বন্ধের ব্যবস্থা নেয়া হবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের কারণে প্রয়োজনে আন্তঃজেলা যাত্রীবাহী যান চলাচল বন্ধের ব্যবস্থা নেয়া হবে।
আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভা কক্ষে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পরিবহন মালিকরা হতাশ, যাত্রী কমে গেছে। এগুলো অটোমেটিক্যালি কমে যাবে। করোনা ভাইরাসের কারণে প্রয়োজন হলে আন্তঃজেলা যাত্রীবাহী যান চলাচল বন্ধের আমরা ব্যবস্থা নেব।’
অন্যান্য দেশের মতো বাংলাদেশে যদি শাটডাউন করতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজন হলে শাটডাউন করা হবে। সবার আগে মানুষকে বাঁচাতে হবে। সেজন্য যা যা করণীয় তা করা হবে, আমরা করবো। প্রয়োজনে দেশের কিছু কিছু জায়গা শাট ডাউন করা হবে।
ওবায়দুল কাদের বলেন, আমাদের শত্রু করোনা ভয়ঙ্কর। আমরা জাতি হিসাবে মঙ্গলবার প্রমাণ করেছি ভয়ঙ্কর করোনার যে শক্তি তারচেয়েও বড় শক্তি আমাদের সম্মিলিত শক্তি। আমরা এটি পরাজিত করতে পারব বলে আশা করছি।
রাজনৈতিক সভা-সমাবেশ করার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি সভা সমাবেশে যাব না। সেজন্য বঙ্গবন্ধুর উদ্বোধনী অনুষ্ঠান সীমিত করেছি। টুঙ্গিপাড়ায় মানুষের ঢল নামার কথা, সেখানে মানুষের উপস্থিতি সীমিত করেছি। বিশ্বব্যাপী করোনার যে আতঙ্ক তা সতর্কতার সঙ্গে মোকাবিলা করব।
তিনি বলেন, করোনা ভাইরাস আমাদের সকলের অভিন্ন শত্রু। রাজনৈতিক যে চিন্তা চেতনা সব কিছুর ঊর্ধ্বে এখন লক্ষ্য করোনা মোকাবিলা। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা মোকাবিলায় প্রয়োজনীয় মাস্ক, ওষুধ, কীটসসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে। সবার অভিন্ন শত্রু হিসেবে সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবিলা করব।
এ সময় রাজনীতি না করে করোনা মোকাবিলায় এগিয়ে আসার জন্য সব দলের প্রতি আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল মঙ্গলবার যে বক্তব্য দিয়েছেন, সেখানে কথা একটাই ছিল টেস্ট, টেস্ট অ্যান্ড টেস্ট তিনবার এটি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, টেস্টের উপর গুরুত্ব দেয়া উচিত, আমরাও সেটি অনুসরণ করে এগিয়ে যাবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat