×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৩-১২
  • ৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনা মোকাবেলায় বাংলাদেশকে ২৫ লাখ মার্কিন ডলার দেবে যুক্তরাষ্ট্র

করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রস্তুতি ও প্রতিরোধ প্রচেষ্টাকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ইউএসআইডির মাধ্যমে ২৫ লাখ মার্কিন ডলার দেবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ তহবিল তিনটি অগ্রাধিকার ক্ষেত্রে সহায়তা করবে: (১) স্বাস্থ্যসেবা খাতে সংক্রমণ রোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) ব্যবস্থা জোরদার করা; (২) নমুনা পরিবহন এবং রেফারাল সিস্টেম উন্নতকরণ; এবং (৩) ঝুঁকি সচেতনতা যোগাযোগ ও আউটরিচ বৃদ্ধি।
১১ ই মার্চ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরার সাথে সাক্ষাত করে এই তহবিলের জন্য মার্কিন পরিকল্পনার বিষয়ে তাকে অবহিত করেন।
তারা বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবিলায় উভয় সরকারের কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং কীভাবে তহবিলের ভবিষ্যত কিস্তিগুলো উত্তম পন্থায় বরাদ্দের উপায় নিয়ে আলোচনা করেন।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat