×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০২-০৮
  • ৩৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কঙ্গোতে মিলিশিয়াদের হামলায় ৮ জন নিহত

ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে শুক্রবার চালানো হামলায় কমপক্ষে কমপক্ষে আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং আরো ২০ জন নিখোঁজ রয়েছে। গোলযোগপূর্ণ এ অঞ্চলে সর্বশেষ এ গণহত্যার ঘটনায় মিলিশিয়াদের দায়ী করা হয়। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে মাসের পর মাস ধরে চালানো বিভিন্ন হামলা ও গণহত্যার ঘটনায় অ্যালায়িড ডেমোক্রেটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করা হয়। দেশটিতে তারা হচ্ছে সামরিক অভিযানের লক্ষ্য।
মনগিনা অঞ্চলের পুলিশ প্রধান মেজর লোসেন্ডজোলা মোরিশো এএফপি’কে বলেন, এডিএফ যোদ্ধারা ‘আজ দিবালোকে আটজনকে গলা কেটে হত্যা করেছে। সৌভাগ্যক্রমে, আমাদের হস্তক্ষেপে আরো অনেক লোকের প্রাণ বেঁচে গেছে।’‘ওই অঞ্চলে এখনো আরো ২০ জন নিখোঁজ রয়েছে। তারা নিহত হয়েছে, জিম্মি হয়েছে না পালিয়ে গেছে সে ব্যাপারে আমরা কিছুই জানি না। আমরা তাদের খোঁজ করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat