×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০২-০৫
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে গণপূর্ত বিভাগে ‘মুজিব কর্ণার’ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন

জেলা সদরে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে গোপালগঞ্জ গণপূর্ত বিভাগে ‘মুজিব কর্ণার’ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়ের ফিতাকেটে ‘মুজিব কর্ণার’ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন করেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।এ সময় গোপালগঞ্জ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মশিউর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, গণপূর্ত ই-এম পিএন্ডডি বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখর চন্দ্র বিশ্বাস, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মির্জা শিবলী মাহমুদসহ গণপূর্ত জোন, সার্কেল ও বিভাগের প্রকৌশলীগণ, কর্মকর্তা-কর্মচারী এবং ঠিকাদাররা উপস্থিত ছিলেন।জেলায় গণপূর্ত বিভাগের এ ‘মুজিব কর্ণার’ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’-তে জাতির পিতা বঙ্গবন্ধুর বিভিন্ন দুর্লভ ছবি এবং বঙ্গবন্ধুর উপর লেখা বিভিন্ন বই স্থান পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat