×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০২-০৫
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রকেট হামলার জবাবে গাজায় ইসরাইলের বিমান হামলা

 ইসরাইল বুধবার গাজায় হামাসের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিন থেকে ইহুদি এ রাষ্ট্রে রকেট ও বিস্ফোরক ভর্তি বেলুন হামলার জবাবে এ হামলা চালানো হয়। খবর এএফপি’র।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাস সন্ত্রাসীদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ইসরাইল এ বিমান হামলা চালায়। এসবের মধ্যে হামাসের অস্ত্র তৈরীর একটি কারখানা রয়েছে।
গাজায় এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সেনা বাহিনী জানায়, ইসরাইলি বিমান হামলার আগে গাজার জঙ্গিরা ইসরাইলের দক্ষিণাঞ্চলে তিনটি রকেট ও বিস্ফোরক ভর্তি অনেক বেলুন হামলা চালায়। এসব হামলায় হাসপাতাল ও পুলিশ কোন সূত্র থেকেই হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
ইসরাইল ও ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাত নিরসনে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পনা ঘোষণার পর থেকেই গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে প্রায় প্রতিদিনই রকেট, মর্টার শেল ও বিস্ফোরক বেলুন হামলা চালানো হচ্ছে। এর জবাবে ইসরাইলও পাল্টা হামলা চালাচ্ছে।
চরম পক্ষপাতিত্বমূলক হওয়ায় ফিলিস্তিন মার্কিন পরিকল্পনা পুরোপুরিই প্রত্যাখান করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat