×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০২-০৪
  • ৩৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুনর্নিয়োগ পেলেন বাসসের এমডি আবুল কালাম আজাদ

 সরকার রাষ্ট্র পরিচালিত জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে আবুল কালাম আজাদকে পুনর্নিয়োগ দিয়েছে।
আজ এক সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সচিব পদ মর্যাদায় এই পদে তাকে দু’বছরের জন্যে পুনর্নিয়োগ দেয়া হয়েছে।
অভিজ্ঞ সাংবাদিক আবুল কালাম আজাদ একই পদ মর্যাদায় ২০১৪ সাল থেকে জাতীয় বার্তা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
আবুল কালাম আজাদ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০২ সালে ওয়াশিংটন ডিসি থেকে ফেরার পর আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগদানের মাধ্যমে সাংবাদিকতা পেশা শুরু করেন। পরবর্তীকালে একজন ট্রেড ইউনিউনিস্ট হিসেবে নিজস্ব গুণাবলী ও যোগ্যতায় তিনি সাংবাদিক সমাজের নেতৃত্ব দেন।
তিনি একাধারে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন। পরে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র মহাসচিব এবং সভাপতিও নির্বাচিত হন।
পেশাগতজীবনে একজন সাংবাদিক এবং ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সিন্ডিকেট, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র পরিচালনা পরিষদ, বাংলাদেশ প্রেস কাউন্সিল ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্বপালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat