×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০২-০৩
  • ৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির কাছে আলজেরিয়ার দূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে আলজেরিয়ার আবাসিক রাষ্ট্রদূত রাবাহ লারবি আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে আবদুল হামিদ ভ্রাতৃপ্রতীম দুটি দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে এ কথা জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি স্বাধীনতার পর পর বাংলাদেশে আলজেরিয়ার অবদান এবং ১৯৭৩ সালের সেপ্টেম্বরে আলজিয়ার্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সফরের কথা স্মরণ করেন।
রাষ্ট্রপতি ঢাকায় পুনরায় দূতাবাস খোলার জন্য আলজেরিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এরফলে আগামী দিনগুলোতে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো নতুন উচ্চতায় উপনীত হবে।

বাংলাদেশ ২০১৬ সালের অক্টোবরে আলজেরিয়ায় দূতাবাস চালু করে। আলজেরিয়া ২০১৯ সালে বাংলাদেশে মিশন খোলে। নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বাণিজ্য ও বিনিয়োগ খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনগুলোতে আরো সম্প্রসারিত হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।নতুন রাষ্ট্রদূত বাংলদেশে তার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।এর আগে আলজেরিয়ার রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।পরে সন্ধ্যায় জর্দানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত নাহিদা সোবহান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি বাংলাদেশ ও জর্দানের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে যথাযথভাবে কাজ করার জন্য নতুন রাষ্ট্রদূতকে উপদেশ দেন।এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat