×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-৩০
  • ৩৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্তমানে ১ লাখ ৮৯ হাজার ৩১১ জন মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক জানিয়েছেন, বর্তমানে ১ লাখ ৮৯ হাজার ৩১১ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানী ভাতা দেয়া হচ্ছে। এর মধ্যে ১২ হাজার ১৭৬জন খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ২৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত সম্মানী ভাতা দেয়া হচ্ছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য সৈয়দা রুবিনা আক্তারের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।মোজাম্মেল হক আরো জানান, সস্মানী ভাতা আরো বৃদ্ধির বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। বর্তমানে ১২ হাজার টাকা মাসিক সম্মানী ভাতা এবং বিজয় দিবসে সব মুক্তিযোদ্ধাকে ৫ হাজার টাকা বিশেষ ভাতা প্রদান করা হয়ে থাকে। এছাড়া বৈশাখী ভাতা ২ হাজার টাকা এবং দ’ুটি উৎসব ভাতা ১০ হাজার টাকা প্রদান করা হয়।সরকারি দলের বেগম গ্লোরিয়া ঝর্ণা সরকারের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৩ সালে প্রণীত নীতিমালা অনুযায়ী এ সব ভাতা প্রদান করা হয়। অমুক্তিযোদ্ধাদের ভাতা দেয়া হয় না ।সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সকল শ্রেণীর মুক্তিযোদ্ধার সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে শতকরা ৫ ভাগ হারে কোটা সংরক্ষণ রয়েছে। যুদ্ধাহত ও শহীদ এবং অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সন্তানদের বিনা বেতনে লেখা পড়ার সুযোগ রয়েছে। এ সব বিষয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সব সহায়তা করে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat