×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-৩০
  • ৩২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিকল্প ফসল খুঁজে বের করে তামাক উৎপাদন বন্ধ করতে হবে : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া তামাকের বিকল্প ফসল খুঁজে বের করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।তিনি বলেন,‘তামাক একটি অর্থকরী ফসল, একই সাথে এটি জাতির জন্য ক্ষতিকারকও। তাই তামাক চাষ বন্ধ করার আগে উৎপাদনের জন্য আমাদের বিকল্প ফসল খুঁজে বের করতে হবে।’
ডেপুটি স্পিকার আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে তামাক সম্পর্কিত ‘জাতীয় সংলাপ- ২০২০’এ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এ সংলাপের আয়োজন করে।
তামাকে সরকারী অংশীদারিত্ব নিরুৎসাহিত করতে অনুষ্ঠানটির প্রতিপাদ্য ঠিক করা হয় ‘তামাকে মৃত্যু হয়, অংশীদারিত্ব আর নয়’।সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) চেয়ারপারসন আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে অংশগ্রহণ করেন সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন ।ডেপুটি স্পিকার বলেন, ২০৪০ সালের মধ্যে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পরিকল্পনার অংশ হিসেবেই চর এলাকায় তামাকের চাষ প্রায় ৯৫ শতাংশ কমে গেছে। তামাকের পরিবর্তে সেখানে এখন ভুট্টা চাষ হয়।তিনি বলেন, বিকল্প ব্যবস্থা না করে তামাক উৎপাদন শতভাগ বন্ধ করা সম্ভব নয়, কেননা এখানে লাখ-লাখ মানুষের জীবিকা জড়িয়ে আছে।ডেপুটি স্পিকার বলেন, ধুমপান ছেড়ে দেয়া কঠিন কিছু নয়। যারা নিয়মিত ধুমপান করে থাকে হঠাৎ করেই তাদের জন্য বাদ দেয়া কঠিন। তবে দৃঢ় ইচ্ছা থাকলে ধীরে ধীরে তামাক সেবন বন্ধ করাটা খুবই সহজ।অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্বগণ, এনজিও এবং মাদকবিরোধী প্রতিষ্ঠানের জাতীয় পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat