×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-২৯
  • ৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পদ্মা ব্যাংক এক বছরের মধ্যে স্টক মার্কেটে চলে আসবে : অর্থমন্ত্রীর প্রত্যাশা

অর্থমন্ত্রী এএইচএম মুস্তফা কামাল আশা প্রকাশ করেছেন যে পদ্মা ব্যাংক আগামী এক বছরের মধ্যেই স্টক মার্কেটের তালিকায় যুক্ত হবে। ব্যাংকটি ইতোমধ্যেই সাফল্যের সাথে এর প্রথম বছর অতিক্রম করেছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে পদ্মা ব্যাংকের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক ব্যবসায় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
কামাল বলেন, ‘নতুন নামে পুনরায় চালু হওয়ার মাত্র এক বছরের মধ্যেই পদ্মা ব্যাংক তার নতুন সেভিংস প্রোডাক্টসের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করেছে।ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।কামাল বলেন, অর্থ নয়, গ্রাহকের আস্থাই একটি ব্যাংকের মূল সম্পদ। পদ্মা ব্যাংক গ্রাহকের এই আস্থা অর্জন করেছে। তিনি বলেন, ‘আমি আশা করি, আগামী এক বছরের মধ্যেই ব্যাংকটি স্টক মার্কেটে চলে আসবে।’ ব্যাংকের উপর আস্থা রাখায় ও নতুন আমানত গচ্ছিত রাখায় নাফিজ শরাফত ব্যাংকের গ্রাহকদের আন্তরিক ধন্যবাদ জানান।তিনি বলেন, ব্যাংকটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকিং ডিভিশনের সিনিয়র সেক্রেটারি মো. আসাদুল ইসলাম এবং পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহসান খসরু।এহ্সান খসরু পদ্মা ব্যাংকের প্রথম বছরের অর্জন তুলে ধরে বলেন, ব্যাংকটি দুই বছর আগের বিপর্যয়কর অবস্থা কাটিয়ে উঠেছে। তিনি বলেন, পদ্মা ব্যাংক গ্রাহকদের কাছে ব্যাংকিং সেবা সহজ করার লক্ষে ইতোমধ্যেই পদ্মা ক্লিক, পদ্মা ডিজি, পদ্মা আই ব্যাংকিং ও পদ্মা ওয়ালেট নামে কয়েকটি নতুন এ্যাপ্লিকেশন সফটওয়ার চালু করেছে।তিনি বলেন, ‘আমাদের অ্যাডভান্স ডিপজিট র‌্যাসিও (এডিআর) দুই বছরের আগের চেয়ে এখন ভাল। এছাড়াও আমরা ২০২০ সাল নাগাদ ব্যাংকের এডিআর শতভাগের কমে নিয়ে আসতে চাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat