×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-২৭
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : এইচটি ইমাম

সিটি নির্বাচন বানচালের জন্য বিএনপির প্রার্থী ইশরাক হোসেনসহ দলের ক্যাডাররা পরিকল্পিতভাবে আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।
এইচটি ইমাম বলেন, আমাদের কর্মীদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। সে তথ্য প্রমাণ নিয়ে আমরা কমিশনে এসেছিলাম। এর আগে বিএনপির প্রতিনিধি দল এসেছিল, তাদের অনেক অভিযোগ ছিল। আসলে চোরের মায়ের বড় গলা। কারণ, গতকালের হামলা সাজানো ও পূর্বপরিকল্পিত। বিএনপির ক্যাডাররা এমনভাবে এটি করেছেন যে তারা আগে থেকেই তৈরি হচ্ছিলেন।
তিনি বলেন, ২০১৪/১৫ সালে অগ্নি সন্ত্রাসের সময় যারা দেশের বিভিন্ন স্থানে যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ছিল, তাদের ঢাকায় নিয়ে আসা হয়েছে। বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে তারা ঢাকায় অবস্থান নিয়েছেন। বিএনপি-জামায়াতের সন্ত্রসীরা এমন কিছু করতে পারেন, যাতে নির্বাচন বানচাল হয়ে যায়। কমিশনকে আমরা এসব তথ্য দিয়েছি।
এইচটি ইমাম বলেন, এখানে সবচেয়ে বড় ভূমিকা বোধহয় রাখছে জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা। তাদেরই আনা হচ্ছে। গতকাল যে আক্রমণ করা হয়েছে, যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেগুলোর তথ্য আমরা নির্বাচন কমিশনকে দিয়েছি। আমাদের অনেকেই আহত হয়েছেন। যাদের শরীরে গুলির আঘাত আছে, তারা হাসপাতালে আছেন। সেসব প্রমাণও আমাদের কাছে আছে।
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, হামলাকারীদের বিএনপি-জামায়াত শিবিরের সশস্ত্র সন্ত্রাসী এবং অগ্নি সন্ত্রাসী অভিযোগ করে অবিলম্বে তাদেও আইনের আওতায় আনার দাবি জানান।
প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, কেন্দ্রীয় কমিটির সদস্য বিয়াজুল কবির কাওছার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat