×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-২৭
  • ৩১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিল্প প্রতিষ্ঠান ও বৈদেশিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নামজারি সাত দিনে

ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অধীন সকল গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, রপ্তানীমুখী শিল্প-প্রতিষ্ঠান এবং কোম্পানি থেকে কোম্পানির নামে নামজারি সাত দিনে করা হবে জানিয়ে পরিপত্র জারি করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয় যে এ সম্পর্কিত একটি পরিপত্র জারি করা হয়েছে।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দেশি-বিদেশী বিভিন্ন বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে গত বছরের ৩০ ডিসেম্বর একটি অনুষ্ঠানে এ পরিপত্র জারির ঘোষণা দিয়েছিলেন।প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার ব্যবসা-বাণিজ্য, শিল্পোন্নয়ন এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ব ব্যাংকের “সহজে ব্যবসা করার সুযোগ” এর সূচকে বাংলাদেশ কয়েক ধাপ এগিয়ে গেলেও তা কাঙ্খিত পর্যায়ে পৌঁছেনি।বাংলাদেশের স্থানীয় বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, তথা দ্রুত অর্থনৈতিক বিকাশের স্বার্থে “সহজে ব্যবসা করার সুযোগ”-এর সূচকে দেশকে আরও অনেক ধাপ এগিয়ে যেতে হবে।
এ পরিপ্রেক্ষিতে, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি উদ্যোগী হয়ে বিদ্যমান সকল গুরুত্বপূর্ন শিল্প প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, রপ্তানীমুখী শিল্প-প্রতিষ্ঠান এবং কোম্পানি থেকে কোম্পানির ক্ষেত্রে নামজারির আবেদন দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছেন।সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বিষয়ে ফোকাল পয়েন্ট নিয়োজিত থেকে সেবা দানের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন।এছাড়া, প্রতিমাসে ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ককে এ ব্যাপারে সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রতিবেদন দেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat