×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-২৬
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নবম ওয়েজ বোর্ড নিয়ে হাইকোর্টে রুল নিষ্পত্তিতে আপিল বিভাগের নির্দেশ

সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন ভাতা বাড়ানোর বিষয়ে গঠিত নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের ওপর হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করার আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের দেয়া স্থিতাবস্থার বিরুদ্ধে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ ও নোয়াব উভয়পক্ষের আবেদন নিষ্পত্তি করে আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আবেদনে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। এছাড়া রিট আবেদনকারী নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) সভাপতি মতিউর রহমানের পক্ষে ছিলেন এ এম আমিন উদ্দিন এবং তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইউসুফ আলী।
সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন বাড়াতে নবম ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়নের চূড়ান্ত গেজেট প্রকাশে গত ৬ আগস্ট দুই মাসের স্থিতাবস্থা জারি করেছিল হাইকোর্ট। একই সঙ্গে রুলও জারি করা হয়।
নোয়াব সভাপতি হিসেবে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন। নবম ওয়েজ বোর্ড চূড়ান্ত করার বিষয়ে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন মতিউর রহমান। এরপর হাইকোর্টের আদেশের ফলে ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণা আটকে যায়।হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে গেলে চেম্বার কোর্ট বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। সে অনুযায়ী রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর উভয়পক্ষের শুনানি শেষে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেন আপিল বিভাগ। হাইকোর্ট রুলে শ্রম আইনের ১২৮ বিধি অনুযায়ী ‘অংশীজনদের আপত্তি উত্থাপনের সুযোগ না দিয়ে একতরফাভাবে’ নবম ওয়েজ বোর্ড চূড়ান্তকরণ এবং গেজেট জারির সুপারিশ করে তা সরকারের কাছে পাঠানো কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছেন । সংশ্লিষ্টদের ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছিল।২০১৫ সালে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো ঘোষণার পর থেকেই নতুন বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিল সাংবাদিকদের সংগঠনগুলো। এ দাবিতে তারা বিভিন্ন কর্মসূচিও পালন করেন। দীর্ঘদিন বিষয়টি ঝুলে থাকার পর আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে প্রধান করে গতবছর ২৯ জানুয়ারি ১৩ সদস্যের নবম ওয়েজ বোর্ড গঠন করা হয়। এ বোর্ড নবম ওয়েজবোর্ড সুপারিশ করে। পরে ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat