×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-২৫
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরাকে ইরানের সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের ৩৪ সৈন্যের মাথায় মারাত্মক আঘাত : পেন্টাগন

ইরাকের একটি সামরিক ঘাঁটিতে চলতি মাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের ৩৪ সৈন্যের মাথায় মারাত্মক আঘাত লেগেছে। শুক্রবার পেন্টাগন একথা জানায়। খবর এএফপি’র।পেন্টাগন মুখপাত্র জোনাথন হফম্যান সাংবাদিকদের বলেন, পরীক্ষা নিরীক্ষা শেষে দেখা গেছে মোট ৩৪ সৈন্য মস্তিষ্কে মারাত্মক আঘাত পেয়েছে।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিল ইরানের হামলায় আমেরিকার কোন নাগরিক হতাহত হয়নি। পরে যদিও কর্তৃপক্ষ বলেছিল, এ হামলায় ১১ সৈন্য আহত হয়েছে।ইরান গত ৭ ও ৮ জানুয়ারি রাতে ইরাকের পশ্চিমাঞ্চলে আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।হফম্যান জানান, আহতদের মধ্যে ১৭ জনকে চিকিৎসার জন্য প্রাথমিকভাবে জার্মানিতে পাঠানো হয়েছিল। এদের মধ্যে আটজন শুক্রবার যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে।পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে তাদের চিকিৎসা অব্যাহত থাকবে। এ চিকিৎসা তারা ওয়াশিংটনের কাছের সামরিক হাসপাতাল ওয়াল্টার রীডে , না হয় তাদের নিজ শহরে থাকা বিভিন্ন সামরিক ঘাঁটিতে নিতে পারে।’তিনি আরো বলেন, ‘জার্মানিতে অপর নয়জনের চিকিৎসা চলছে।’ওই অঞ্চলে চিকিৎসা নিয়ে অপর ১৭ জন ইরাকে তাদের দায়িত্ব পালনে ফিরে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat