×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-২৪
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও ভারতের ১৩ জন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা প্রদান

জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ, বাংলাদেশ কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ক্ষেত্রে সফল ১৩ জন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা প্রাপ্ত গুণীজনের মধ্যে রয়েছেন, আনোয়ার উল আলম ( মুক্তিযুদ্ধ), ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও মোহাম্মদ আলাউদ্দিন (শিক্ষা), সেলিনা হোসেন (কথাসাহিত্যিক), রেজওয়ানা চৌধুরী বন্যা (সঙ্গীত), নবনীতা ভট্টাচার্য (আগরতলা, ভারত) (সংগীত), আনোয়ারা বেগম (চলচ্চিত্র), ফরিদা ইয়াসমিন (সাংবাদিকতা), সাফিয়া খাতুন (রাজনীতি), সিরাজ উদ্দিন আহমেদ (ইতিহাস), ডা. সৈয়দা সুরাইয়া আকবর (চিকিৎসা), কাজী আলমগীর (ব্যাংকার), রেহেনা পারভিন (ক্রীড়া), রাখী বিশ্বাস (ভারত) (আবৃত্তি) ও মুশতারি বেগম (সমাজসেবা)সম্মাননা প্রাপ্তদের মধ্যে কথা সাহিত্যিক সেলিনা হোসেন, সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, অভিনেত্রী আনোয়ারা বেগম ও সাবেক সচিব সিরাজ উদ্দিন আহমেদ অনুভূতি প্রকাশ করেন।বঙ্গবন্ধু মেমোরিয়াল এ্যাওয়ার্ড ২০২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জাতির পিতা আজীবন সংগ্রাম করেছেন বাঙালি জাতি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজ পৃথিবীর সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশ।অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরা সুলতানা এমপি ও কাজী কানিজ সুলতানা ও মোহাম্মদ আলাউদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat