×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-২৩
  • ৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী প্রচারণায় জনদুর্ভোগ সৃষ্টি না করতে নেতাকর্মীদের প্রতি আতিকুল ইসলামের আহবান

রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে নির্বাচনী প্রচারণা না করতে দলীয় নেতাকর্মী ও নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম।
তিনি বলেন, “আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। সুশৃঙ্খল প্রচারণা করে দেখিয়ে দেই আমরা নির্বাচনে সুশৃঙ্খল। একইভাবে আমরা সকলে মিলে মিশে সুশৃঙ্খল সুন্দর ঢাকা গড়ে তুলতে পারবো।”আতিকুল ইসলাম আজ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গলি থেকে নির্বাচনী প্রচারণা শুরুর আগে পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।ডিএনসিসি নবগঠিত ১৮টি ওয়ার্ড নিয়ে বৃহৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি সরেজমিনে দেখেছি। নতুন ১৮টি ওয়ার্ডের বাসিন্দারা অবহেলিত, অমানুষিকভাবে দিনযাপন করছে। রাস্তার অবস্থা খারাপ, নাই কোনো বাজার, নাই খেলার মাঠ একটু বৃষ্টি হলেই অন্ধকার নেমে আসে, পানি জমে যায়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৮টি ওয়ার্ডের জন্য ৪২০০ কোটি টাকার বাজেট অনুমোদনের অপেক্ষায়।”আতিকুল ইসলাম বলেন, বাস, ট্রাকের ব্যাক গিয়ার আছে কিন্তু নৌকার কোনো ব্যাক গিয়ার নেই। নৌকার গিয়ার একটাই সেটা ফ্রন্ট গিয়ার। ফ্রন্ট গিয়ার মানেই শুধু উন্নয়নের গিয়ার। তাই আধুনিক, সুন্দর, সচল, গতিময় ঢাকা গড়তে আপনারা আগামী ১ তারিখের নির্বাচনে নৌকায় ভোট দেবেন। কারণ উন্নয়নের জন্য নৌকার কোনো বিকল্প নেই।তিনি আজ ১৪তম দিনের মতো রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের পাশের সড়ক থেকে শুরু করে মনিপুরী পাড়া, টিএন্ডটি মাঠ, পশ্চিম রাজাবাজার, পূর্ব রাজাবাজার, গ্রীন সুপার মার্কেট, ফার্মগেট, কারওয়ান বাজার, মগবাজার, নয়াটোলা ওয়ারলেস, আসাদুজ্জামান কমিউনিটি সেন্টার, মধুবাগ, হাতিরঝিল, ঝিলপাড় এলাকায় গণসংযোগ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat