×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-১৯
  • ২৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সার্জিও আগুয়েরোর জোড়া গোলেও জয় পেল না ম্যানচেস্টার সিটি

সার্জিও আগুয়েরোর জোড়া গোলের পরও ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ড্র নিয়েই মাঠ ছাড়তে হলও ম্যানচেস্টার সিটিকে। টানা তিন জয়ের পর শনিবার নিজেদের ইতিহাদ স্টেডিয়ামে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।প্রথমার্ধে কর্ণার থেকে পাওয়া বল হেড করে সিটির জালে জড়িয়ে এক গোলে সফরকারিদের এগিয়ে নেন জেঙ্ক তসুন। তবে দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। খেলার ৮২ মিনিটে জেসুসের বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন আগুয়েরো। ৮৭ মিনিটের মাথায় আবারও গোল করে দলকে এগিয়ে নেন তিনি। মাঁদির ক্রসে হেড করে বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দলকে জয়ের স্বপ্ন দেখান আগুয়েরো।তবে শেষ মিনিটে জাহার ক্রস থেকে ফের্নান্দিনিয়োর পায়ে লেগে বল জালে জড়ালে সমতায় ফেরে প্যালেস। এই ড্রয়ে ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রইল গুয়ার্দিওলার দল। দুই ম্যাচ কম খেলা লিভারপুল ৬১ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে।দিনের আরেক ম্যাচে ওয়াটফোড্রের মাঠে গোলশূন্য ড্র করেছে টটেনহ্যাম হটস্পার। আর ঘরের মাঠে আর্সেনাল পয়েন্ট হারিয়েছে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে। ১-১ ড্র করেছে মিকেল আর্তেতার দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat